বাড়তি ওজন সাস্থ্যের জন্য ঝুঁকি

বাড়তি ওজনের স্বাস্থ্যঝুঁকি অনেক। ওজন কমাতে হলে প্রয়োজন অসীম ধৈর্যের, সাথে সাথে প্রয়োজন কিছু অভ্যাস বাদ দেওয়া। জেনে নেয়া যাক উপায় গুলোঃ
১। নিজের কিছু অভ্যাস ত্যাগ করতে হবে। তার মধ্যে প্রথম কাজই হল জুস, কোল্ড ড্রিংকস, এনার্জি ড্রিংকস বাদ দেওয়া। প্রচুর পানি পান করুন। পানি আপনার শরীরের ভেতরটা সতেজ রাখবে।

২। বাইরের খাবার বাদ দিন এবং বাসার খাবারে অভ্যস্ত হোন। এতে আপনার দেহ প্রয়োজন অনুযায়ী চর্বি, চিনি এবং লবণ পাবেন।

৩। প্রচুর পরিমাণে সালাদ খান। অনেক ধরণের ফল একসাথে মিশিয়ে কিংবা শীতের কিছু সবজি হালকা ভাপ দিয়ে সালাদ বানিয়ে নিন। খেতেও ভালো লাগবে এবং ওজন ঠিক থাকবে।

৪। ওজন কমানোর জন্য যে জিমেই যেতে হবে এমন কোন কথা নেই। নিজ বাসাতেই ব্যায়াম করার সুঅভ্যাস গড়ে তুলুন। আর যদি জিমে যেতেই হয় নিয়মিত যাওয়া উচিৎ।

৫। খাওয়ার সময় কিছুটা কিপটে হয়ে যান। মানে খাওয়ার সময় ছোট প্লেটে খাবার খান। তাহলে বেশি খাওয়ার সম্ভাবনা কমে যাবে।

৬। হাঁটাহাঁটি করার একটি সুঅভ্যাস গড়ে তুলুন। কোন জায়গায় যেতে গেলে খুব কাছে রাস্তা হলে হেঁটেই যাতায়াত করুন

0 comments: